ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

রাজধানীর মোহাম্মদপুরে পরকীয়ার জেরে স্বামীর গোপনাঙ্গ কাটলো স্ত্রী

পরকীয়ার জেরে রাজধানীর মোহাম্মদপুরে গভীর রাতে মো. শাহিন খান (৩৫) নামের এক যুবকের গোপনাঙ্গ কর্তন করেছেন তার স্ত্রী। এ ঘটনায় স্ত্রী সোনিয়া বেগমকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৪ জানুয়ারি) ভোর চারটায় এই ঘটনা ঘটে। পরে শাহিনকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।বিষয়টি নিশ্চিত করে মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রশিদ সরকার বলেন, ভোররাতে ঘুমের ঘরে এন্টিকাটার দিয়ে স্বামীর পুরুষাঙ্গ কর্তন করেন স্ত্রী। তার চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যায়। সেখানে তার চিকিৎসা চলছে।


তিনি বলেন, এ ঘটনায় আহতের বোন রেশমা আক্তার বাদী হয়ে মোহাম্মদপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় আহতের স্ত্রী সোনিয়া বেগমকে গ্রেপ্তার দেখানো হয়।


তিনি আরো বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি শাহিন দীর্ঘদিন বিদেশে থাকার পর এক বছর আগে দেশে আসেন। দেশে আসার পর তিনি এক নারীর সাথে পরকীয়া জড়িয়ে পড়েন। এরপর বিষয়টি তার স্ত্রী জানতে পেরে গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কর্তন করেন। স্বামী-স্ত্রী দুজনই গার্মেন্টসে চাকরি করেন। তাদের দুজনের একটি মেয়ে সন্তান রয়েছে।


এসআই আরো জানান, শাহিন ও তার স্ত্রী মোহাম্মদপুরের চন্দ্রিমা উদ্যানের এক নম্বর রোডের সি ব্লকের এক নাম্বার বাসায় ভাড়া থাকতেন। শাহিনের বাড়ি বরিশাল জেলার মুলাদী থানার লক্ষ্মীপুর গ্রামে।

ads
ads
ads

Our Facebook Page

↑